
তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ

খেলাধুলায় ঐক্য, সুস্থ সমাজ, সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে শুরু হয়েছে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
রোববার ২৩ নভেম্বর ২০২৬ উপজেলা ক্রীড়া সংস্থা তজুমদ্দিনের আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু এবং জেলা ক্রীড়া সংস্থা ভোলার সাধারণ সম্পাদক জনাব মুনতাসির আলম রবিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ বনি আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে, শৃঙ্খলা শেখায় এবং ঐক্য গড়ে তোলে। সুস্থ সমাজ গড়তে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপের মতো টুর্নামেন্ট তজুমদ্দিনের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট ঘিরে পুরো তজুমদ্দিনে এখন ফুটবল উৎসবের আমেজ বিরাজ করছে।
আজকের উদ্বোধনী ম্যাচে তজুমদ্দিন একাদশ ও ভোলা সদর একাদশ দুইটি শক্তিশালি দল অংশ গ্রহন করেন। এছাড়াও জেলার চরফ্যাশন একাদশ, লালমোহন একাদশ, দৌলতখান একাদশ, মনপুরা একাদশ, বোরহানউদ্দিন একাদশ ও খাসেরহাট পঞ্চায়েত ক্রিয়া পরিষদ সহ সাত উপজেলার মোট আটটি দল অংশগ্রহন করবেন।



















