শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বাংলামোটর থেকে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা রুমী গ্রেপ্তার

reporter

রিয়াজ উদ্দিন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ


বাংলামোটর থেকে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা রুমী গ্রেপ্তার

রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওমর ফারুক রুমীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করিয়ে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবেও তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
​এদিকে, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।
​সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপিতে দেখা যায়, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক রুমীকে (৪০, পিতা নুরুল ইসলাম মিয়া, সাং- কসবা, চিতোষী, শাহরাস্তি, চাঁদপুর) ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।
​ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিয়াজ উদ্দিন / এমএসএম

Link Copied