
বারইয়ারহাট পৌরসভায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন এর উদ্যোগে দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর ( সোমবার) বিকালে বারইয়ারহাট গার্লস স্কুলে উক্ত সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে বারইয়ারহাট পৌর বাজার ব্যাপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ারর্দী এর সঞ্চলনায় সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে মিরসরাইয়ে সাংসদ নুরুল আমিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈনউদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম লিটন , সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিমনার, হিংঙ্গুলী ইউনিয়ন এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান সানি, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, শান্তির জনপদকে অশান্ত করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন। আমরা আমাদের দলীয় নেতাকর্মী নিয়ে মাঠে আছি যদি কেউ কোন নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করে তাহলে তা আমরা শক্ত হাতে প্রতিহত করবো।



















