
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী রোজিনাসহ আটক ৪ নারী
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী রোজিনা (৪০) সহ ৪ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের আক্কাস আলীর মেয়ে মাদক সম্রাজ্ঞী রোজিনা।রোজিনা দেশের বিভিন্ন স্থান থেকে মাদকের চালান এনে তার পরিবারের সদস্যদের দিয়ে দিব্যি মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রামবাসী বাধা দিয়েও তাদের মাদক ব্যবসা বন্ধ করতে পারেনি। অবশেষে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা-গাজিন্দা গ্রাম থেকে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয় । মুহূর্তের মধ্যে পুলিশ এসে তাদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে যান। আটককৃতরা হলেন আক্কাস আলীর স্ত্রী হাজেরা বেগম(৬০), মেয়ে মাদক সম্রাজ্ঞী রোজিনা বেগম (৪০), তাছলিমা(৩২) ও কবির হোসেনের মেয়ে তানহা(১৯)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।



















