
খালিয়াজুরীতে ২০০ পিস ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ

সংগৃহিত শুকতারা
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে শুকতারা (২৮) নামে এক নারীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। তিনি ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুয়া গ্রামের মিলন মিয়ার বসতঘরে তল্লাশি চালায়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজনের সামনে ঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘর থেকে ইয়াবা বিক্রির তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।



















