সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ জেলে নৌকা নিলামে বিক্রি

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ


মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ জেলে নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলেদের কাছ থেকে জব্দ ৯টি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। 
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এলাকায় নৌকাগুলো বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আহবান করা হয়। 

নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। 

তিনি জানান, ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে উপজেলা টাস্কফোর্স জেলেদের হেফাজত থেকে ৯টি মাছ ধরার নৌকা জব্দ করে। এসব নৌকা মোহনপুর এলাকায় নৌ পুলিশের হেফাজতে ছিল। আজ উন্মুক্ত নিলামে স্থানীয়দের মাঝে ৯ টি নৌকা ১ লাখ ৩ হাজার ৯০০ টাকা বিক্রি হয়। বিকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

নিলাম কার্যক্রমে কোস্ট গার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

Link Copied