সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন ফাতেমা জহির মজুমদার

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ


বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন ফাতেমা জহির মজুমদার

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির ২৩৩তম বোর্ড সভায় উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে পরবর্তী কার্যকালের জন্য তাঁকে পুনরায় এ দায়িত্ব অর্পণ করা হয়। সভার শুরুতে কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. হাবিবুল্লাহ মনজু এফসিএ চেয়ারম্যান হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি আইন বিষয়েও অধ্যয়ন করেছেন এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা থেকে ফরাসি ভাষায় সনদ অর্জন করেন। এ ছাড়া প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষার শিক্ষক এবং ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি গুলশান লেডিস ক্লাব, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড এবং ব্লু ফ্লাইং একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যুক্ত রয়েছেন।

এমএসএম / এমএসএম

Link Copied