
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ‘এআই ইন নিউজরুম অ্যান্ড সিনথেটিক মিডিয়া ডিটেকশন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টায় SMART প্রজেক্ট ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার ও এআই গবেষক তাওসিফ আকবর। তিনি সংবাদকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং সিনথেটিক মিডিয়া শনাক্তকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ওয়েবিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জান্নাতি বেগম, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহসহ সংগঠনটির সদস্য, সহযোগী সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে তৈরি কৃত্রিম বা পরিবর্তিত কনটেন্ট শনাক্তকরণ বিষয়ে সাংবাদিকদের ধারণা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।























