
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর)উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে এই উপহার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন সভাপতিত্ব তে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুর ইসলাম শাহ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান,রেজাউল করিম শাহীন,উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান: সুলতানা রাজিয়া,পঞ্চগড়-১ আসনের এমপির পিএস,মাহমুদুল হাসান।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন, অরুনাংশু চন্দ্র সেন (সভাপতি), হরিস চন্দ্র রায় (সাধারণ সম্পাদক) দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম, ভজনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম এবং ৩ নং সদর এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ সহ আরও অনেকে।




















