রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির , বৃত্তি সম্মাননা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

reporter

মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ


মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির , বৃত্তি সম্মাননা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিবিদায়দায় অনুষ্ঠান২০২৬, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা এবং ক্লাস পার্টি। রোববার (২৯ নভেম্বর২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজন চলে দুপুর পর্যন্ত।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক এবং নির্বাহী সদস্য মোঃ কাউসারুল ইসলাম।
​দিনব্যাপী এ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং বিদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশে ক্লাস পার্টির আয়োজন করা হয়। এ সময় ঐতিহ্যবাহী পোশাকে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৃত্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও বৃত্তিপ্রাপ্তদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি / এমএসএম

Link Copied