মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘমেয়াদী বেসলোড বিদ্যুতের নিশ্চয়তা দেয়

reporter

এম মাহফুজ আলম, পাবনা

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘমেয়াদী বেসলোড বিদ্যুতের নিশ্চয়তা দেয়

যখন জ্বালানির অভাবে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থেকে যায়; তখন কোনো বিদ্যুৎ কেন্দ্র ছয় দশক বা তারও বেশি সময় ধরে টেকসইভাবে চালু থাকার সম্ভাবনা একটি আশাব্যঞ্জক বিষয়। তাই, গত ১৯ নভেম্বর জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) থেকে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ একটি মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে। উল্লেখযোগ্য যে, আরএনপিপি-এর প্রথম ইউনিটটি জাতীয় গ্রিডের সাথে সফলভাবে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উপাদনকারী রাষ্ট্রগুলোর তালিকায় যুক্ত হলো। এরপর সোমবার (২৩ নভেম্বর) পুনরায় জাতিয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদন্ড মেনে সম্পন্ন এই প্রথম সংযোগের সময় ইউনিটটি গ্রিডে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল। তবে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে পরবর্তীতে এই উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়। জানা গেছে, আট থেকে ১০ ঘণ্টার প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রমের পর, কারিগরি পরীক্ষার পর সোমবার (২৩ নভেম্বর) পুনরায় জাতীয় গ্রিডের সাথে যুক্ত করা হয়েছে। 
প্রতিটি পরীক্ষামূলক কার্যক্রমের সময় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ প্রকৃতপক্ষে ভোক্তাদের ব্যবহারের জন্য উপলব্ধ থাকে। স্বাভাবিকভাবেই, নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র সাপেক্ষে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা হবে। তবে ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা অর্জন করা আর বাণিজ্যিক কার্যক্রম শুরু করা এই দুটি বিষয় এক নয়। 
বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং চুক্তিনুযায়ী নির্ধারিত ১০ মাসব্যাপী পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হওয়া আবশ্যক। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তা সত্ত্বেও, ২,৪০০ মেগাওয়াট সম্মিলিত সক্ষমতাসম্পন্ন এই দুটি ইউনিট যার নকশাগত আয়ুষ্কাল ৬০ বছর এবং প্রয়োজনে আরও ২০ বছর বাড়ানো সম্ভব। দেশের প্রাক্কলিত বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। এই উন্নয়নের তাৎপর্য কেবল উৎপাদিত স্বল্প-কার্বন নিঃসরণকারী বিদ্যুতের পরিমাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবাশ্ম জ্বালানি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার যে সাশ্রয় হতে পারে, তা বিবেচনায় নেওয়া প্রয়োজন যা একটি বৈচিত্র্যময় জ্বালানি মিশ্রণের (বহবৎমু সরী) মাধ্যমে অর্জিত হতে পারে। এছাড়া, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর কাতারে নতুন করে অন্তর্ভুক্ত হওয়ার ফলে কূটনীতি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। প্রকৃতপক্ষে, রাশিয়ার অত্যাধুনিক ভিভিইআর-১,২০০ (ঠঠঊজ-১২০০) চুল্লিগুলো পরিচালনার অভিজ্ঞতা দেশের নিজস্ব পারমাণবিক প্রকৌশলী, গবেষক এবং নিয়ন্ত্রক পেশাজীবীদের গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে। তবে, জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়া কি বাংলাদেশে টেকসই বিদ্যুৎ সরবরাহের একটি নতুন যুগের সূচনা করবে? বিনিময় হারের ওঠানামার কারণে এই প্রকল্পের ব্যয় প্রায় ২৬০ বিলিয়ন (২৬ হাজার কোটি) টাকা বেড়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা দরকার বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন।
এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার কাছ থেকে নেওয়া বিশাল ঋণের কিস্তি পরিশোধের চ্যালেঞ্জ, যা দেশের মুদ্রার অবমূল্যায়নের প্রেক্ষাপটে আরও কঠিন হয়ে পড়েছে। সুতরাং, শেষ পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছাতে যে ব্যয় হবে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তারা।
রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান যখন ইউনিটগুলো হস্তান্তর করবে, তখন রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড’ (এনপিসিবিএল)-এর সামনে মূল চ্যালেঞ্জ হবে সেগুলোকে নিরাপদে পরিচালনার সক্ষমতা অর্জন করা। একইভাবে, ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (বাএরা)-কে কেবল নির্মাণ কাজের লাইসেন্স প্রদানের ভূমিকার চেয়ে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রস্তুত হতে হবে। এই ভূমিকার মধ্যে রয়েছে পরিচালনগত নিরাপত্তা নিশ্চিত করা, বিকিরণ থেকে সুরক্ষা প্রদান এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি বজায় রাখা। তাছাড়া, জ্বালানি তেলের মতো পারমাণবিক জ্বালানি খুব দ্রুত সংগ্রহ করা সম্ভব নয়; আন্তর্জাতিক ট্রানজিট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে।
তাই, পর্যাপ্ত জ্বালানি মজুত রাখার পাশাপাশি ব্যবহৃত পারমাণবিক জ্বালানি নিরাপদে সংরক্ষণ করা এবং কয়েক দশক ধরে তা রাশিয়ায় ফেরত পাঠানোর যথাযথ ব্যবস্থা থাকা আবশ্যক। নিঃসন্দেহে, ‘বেসলোড’  বিদ্যুৎতের উৎস হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বড় সম্ভাবনা বহন করে। তবে এর স্থায়িত্ব নির্ভর করবে কেন্দ্রটি কারিগরি ও আর্থিক উভয় দিক থেকেই কতটা বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয় তার ওপর।

এমএসএম / এমএসএম

Link Copied