রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

বরিশাল কুয়াকাটা মহাসড়কে সড় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

reporter

মাইনুল ইসলাম (বাকেরগঞ্জ)

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ


বরিশাল কুয়াকাটা মহাসড়কে সড় বাস-মোটরসাইকেল  সংঘর্ষে নিহত ২

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের ভাঙ্গা পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই এলাকার সিদ্দিক গাজীর ছেলে মাহাতাফ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা আলী আকবর। তারা দুজনই লেবুখালী এলাকায় একটি প্রকল্পে দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তারা লেবুখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পটুয়াখালী ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছেন ।

মাইনুল ইসলাম (বাকেরগঞ্জ) / এমএসএম

Link Copied