রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

ধামইরহাটে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ


ধামইরহাটে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর বিকেলে ৩৫ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা কেজি দরে চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উল্লেখিত দরে চলতি মৌসুমে ১২শত ৪১ মেট্রিক টন ধান ও ২১১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। 
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ইউএনও কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আদ্রতা’র নিয়ম মেনে ধান সরবরাহ করেন কৃষক মো. ফরিদুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, উপজেলা কৃষি অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার এনামুল করিম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমান, পৌর আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
কোন মজুদদার বা আড়তদার নয়-প্রকৃত কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করতে সরকারি নির্দেশনা রয়েছে মর্মে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

Link Copied