রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

নেত্রকোণা সরকারি কলেজের ছাত্রদল সভাপতিকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

reporter

শহীদুল ইসলাম, নেত্রকোণা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ


নেত্রকোণা সরকারি কলেজের ছাত্রদল সভাপতিকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত চিরকুট রেখে যায় কে বা কারা। 

রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান, ছাত্রদল নেতা আমিরুল ইসলাম। তিনি বলেন, সকালে ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ  নেয়া হচ্ছে বলে জানান ওসি। 

এমএসএম / এমএসএম

Link Copied