বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

খালিয়াজুরীতে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তি আটক

reporter

মৃণাল কান্তি দেব,খালিয়াজুরী

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ


খালিয়াজুরীতে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তি আটক

নেত্রকোণার খালিয়াজুরীতে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৫ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নাওটানা এলাকার কাটাগাংয়ের কাছ থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দিলু মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় খালিয়াজুরী থানা পুলিশ। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) মনজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করেন। পরে তাঁদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয় এবং দুজনকে আটক করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মদসহ দুজনকে আটক করতে সক্ষম হন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মৃণাল কান্তি দেব,খালিয়াজুরী / এমএসএম

Link Copied