বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ


কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। পরে প্রেস ক্লাবের সভাকক্ষে জেলার নারী নির্যাতনের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের জেলা সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের সমন্বয়কারী রেশমা চৌধুরী, সলিডারিটির প্রতিনিধি বদরুন্নেছা বীথি এবং নারী’র নির্বাহী প্রধান ফরিদা ইয়াসমিন প্রমুখ।

পরে কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার তথ্য উদ্ধৃত করে মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশে ৩৯ ধরনের সহিংসতার শিকার হয়েছেন ৩ হাজার ৬৭ জন নারী। একই সময়ে কুড়িগ্রাম জেলা হাসপাতালে নারী ও শিশু নির্যাতনের শিকার ৯৪ জন চিকিৎসা নিয়েছেন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ২ হাজার ৪০টি।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied