বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

ইবির সমাবর্তন ২০২৭: কমল ফি, বাড়ল নিবন্ধনের সময়

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ


ইবির সমাবর্তন ২০২৭: কমল ফি, বাড়ল নিবন্ধনের সময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানোর পাশাপাশি নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ​বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সমাবর্তন উপ-কমিটির কাছে পাঠানো হয়েছে।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।

সমাবর্তনে অতিথি হিসেবে শিক্ষার্থীদের মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য অভিভাবক উপস্থিত থাকতে পারবেন।

উল্লেখ্য, যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আল আবির রায়হান / এমএসএম

Link Copied