সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ


শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক
শেরপুরের গারো পাহাড় সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
সোমবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন রাজাপাহাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়, যার সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে রোববার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান নামক স্থানে পৃথক অভিযান চালায় বিজিবি টহল দল। চোরাকারবারীরা ওই এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। অভিযানে ভারতীয় মদ ও মোবাইল ফোন আটক করা হয়, যার সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত দায়িত্ব পালন করছে বাহিনী। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম

Link Copied