সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পুলিশ সদস্যদের ইয়ামাহা মোটরসাইকেল ঋণ দিতে কমিউনিটি ব্যাংক ও এসিআই মোটরসের চুক্তি

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ


পুলিশ সদস্যদের ইয়ামাহা মোটরসাইকেল ঋণ দিতে কমিউনিটি ব্যাংক ও এসিআই মোটরসের চুক্তি

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধার আওতা আরও সম্প্রসারণের লক্ষ্যে এসিআই মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ অংশীদারত্বের ফলে ব্যাংকটির বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে বিশ্বখ্যাত ব্র্যান্ড ইয়ামাহা যুক্ত হলো। এর মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা পছন্দ অনুযায়ী ইয়ামাহার মোটরসাইকেল কেনার জন্য ঋণসুবিধা গ্রহণ করতে পারবেন।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি মো. মামুন উর রহমান এবং এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আসিফ উদ্দিন।

ব্যাংক সূত্রে জানা গেছে, এ সুবিধার আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবেন। ব্যাংকটির প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমেই এ অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা জানান, পুলিশ সদস্যদের দৈনন্দিন যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজন মেটাতে তাঁদের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের জীবনযাত্রা সহজ করতে এবং জননিরাপত্তায় নিয়োজিত সদস্যদের পাশে থাকতে বিভিন্ন ব্যাংকিং সেবা চালু করে আসছে কমিউনিটি ব্যাংক।

এমএসএম / এমএসএম

Link Copied