
ধামইরহাটে স্বশস্ত্র বাহিনী দিবস পালিত
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে স্বশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ধামইরহাট অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী সংস্থার আয়োজনে ২১ নভেম্বর বেলা ১১ টায় বাহিনীর সদস্যদের নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে ধামইরহাট শাখা অফিসে অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী সংস্থার সভাপতি মোঃ আতাউল হোসেন চৌধুরী হিরনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফিরোজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ পারভেজ, ধামইরহাট থানার ওসি মোঃ মমতাজুল হক, সমাজসেবা অফিসার এনামুল করিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুর রহমান সরকার, সাধারন সম্পাদক মোঃ আনারুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সদস্য ও ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাধারন সম্পাদক মোঃ হাসানুজ্জামান, প্রচার সম্পদক মোঃ রুবায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভায় দেশ মাতৃকার কল্যাণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোন সময় নিজেদেরকে দেশের জন্য বিলিয়ে দেওয়া ধৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



















