শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

উজিরপুরে লকডাউনে মাঠে নেই আওয়ামীলীগ, নৈরাজ্য ঠেকাতে সরব উপজেলা বিএনপি

reporter

উজিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১০ অপরাহ্ণ


উজিরপুরে লকডাউনে মাঠে নেই আওয়ামীলীগ, নৈরাজ্য ঠেকাতে সরব উপজেলা  বিএনপি
 বরিশালের উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি লকডাউনে মাঠের তৎপরতায় দেখা মেলেনি।
 
জাতীয়তাবাদী দল উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  অগ্নি সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করে রাজপথে সরব অবস্থানে রয়েছে। 
 
নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ প্রকাশ্যে তৎপর না থাকলেও গোপনে তাদের ডাকা কর্মসূচি লকডাউনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। 
 
 ১৯ নভেম্বর সকাল থেকে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও ছাত্রদলের  নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে ইচলাদী বামরাইলসহ বিভিন্ন স্থানে অবস্থান ও মিছিল-সমাবেশ করেছে। 
 
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কালাম ফরাজি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,সদস্য মোঃ আলামিন,উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,সাবেক যুগ্ম আহবায়ক মোঃ খোকন ডাকুয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান ভুঁইয়া ও নুরুজ্জামান,পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ বাচ্চু রাড়ী,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হান্নান আরিফ,শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহাদাত সিকদারসহ বিপুল সংখ্যক  নেতাকর্মী।
 
ঢাকা - বরিশালের বামরাইলে উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আযাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে, এতে উপস্থিত ছিলেন যুবদল সাধারণ সম্পাদক মনির মল্লিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
 বিএনপির নেতারা হুশিয়ারী উচ্চারন করে বলেন কোন নিষিদ্ধ সংগঠন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদেরকে প্রতিহত করে উপযুক্ত জবাব দেয়া হবে।
এমএসএম / এমএসএম

Link Copied