শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

চৌগাছার জগদীশপুর গ্রামের ঐতিহ্য ৭শ বছরের একটি তেঁতুল গাছ ভেঙ্গে পড়েছে

reporter

ইমাম হোসেন সাগর

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ


চৌগাছার জগদীশপুর গ্রামের ঐতিহ্য ৭শ  বছরের একটি তেঁতুল গাছ  ভেঙ্গে পড়েছে

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিকট শব্দে ডালটি ভেঙ্গে পাশেই একটি বৈঠক ঘরের উপরে আছড়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে গাছটি অপসারনের কাজ শুরু করেন। ঐতিহ্যবহি গাছটি ভেঙ্গে পড়ায় হতাশ গ্রামবাসি।
জগদীশপুর গ্রামের ঐতিহ্য হচ্ছে ৫ থেকে ৭টি বহু পুরাতন তেঁতুল গাছ। অন্তত ৬ পুরুষ ধরে এই গাছ গুলো দেখে আসছেন।
প্রায় ৯০ বছর বয়স গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, আমার দাদা এবং তার দাদাও গাছটি এমনই দেখে গেছেন যেমনটি আমরা দেখে আসছি। প্রায় দুই বছর আগে আমেরিকা থেকে একটি প্রকৌশলী দল গ্রামে এসেছিলেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে গাছের বয়স প্রায় ৭শ বছর বলে জানিয়ে গেছেন।
এমন অন্তত ৫ থেকে ৭টি গাছ গ্রামকে আগলে রেখেছে। তাদের একটির বিশাল একটি ডাল আজ ভেঙ্গে পড়েছে। আর একটি ডাল অবশিষ্ঠ আছে সেটিও ভেঙ্গে যাবে বলে মনে করা হচ্ছে।
গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান, ইয়াকুব আলী, মতিয়ার রহমান, রোকনুজ্জামান বাবু, আব্দুস সালাম বলেন, তেঁতুল গাছগুলো জগদীশপুর গ্রামের ঐতিহ্য। পূর্ব পুরুষরা গাছ গুলো যে ভাবে দেখে গেছেন আমরাও ছোট বেলা থেকে একই অবস্থা দেখে আসছি। শতশত বছর বয়স তারপরও প্রতিটি গ্রাছে প্রচুর পরিমানে তেঁতুল হয়।
ডালটি ভেঙ্গে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে গাছ প্রচুর পরিমানে তেঁতুল ধরেছে এবং দুই দিনের অবিরাম বৃষ্টিতে চাপ ধরে রাখতে পারেনি। সেকারনে বড় এই ডালটি ভেঙ্গে পড়েছে বলে মনে করা হচ্ছে। খুব সকাল থেকেই গাছের ডালটি অল্প অল্প শব্দ করে ভাঙতে শুরু করে। তখন থেকেই আমরা সকলেই অধিক সতর্কতা অবলম্বন করি যাতে কোন ক্ষয় ক্ষতি যেন না হয়।
যশোরের চৌগাছার জগদীশপুর গ্রামে প্রায় ৭০০ বছরের পুরোনো তেঁতুল গাছের ভেঙে পড়া বিশাল ডাল পাশে দাঁড়িয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।বেলা বাড়ার সাথে সাথে শব্দ জোরালো হয় এবং সাড়ে ১১ টার দিকে বিকট শব্দে ডালটি ভেঙ্গে পড়ে। গাছের আরো একটি ডাল অবশিষ্ঠ আছে, তবে সেটিও থাকবে না বলে মনে হচ্ছে। এই গাছের গোড়াতে মিয়া বাড়ির লোকজন উঠা বসার জন্য ইটের গাঁথুনি করে তা প্লাষ্টার করে দিয়েছেন।
গরম কিংবা শীত বছরের বার মাসই মানুষ এখানে গভীর রাত পর্যন্ত থাকতেন। গাছটি ভেঙ্গে যাওয়াতে গ্রামাবাসি শুধু ঐতিহ্য হারালো না, হারালো আরাম আয়েশের একটি সুন্দর স্থান।
এ দিকে বিশাল তেঁতুল গাছ ভেঙ্গে পড়ার খবরে সেখানে ছুটে যান চৌগাছার ফায়ার সার্ভিসের একটি দল। তারা দীর্ঘক্ষন পর্যবেক্ষন করে গাছের উপর থেকে সুবিশাল ডালটি মাটিতে নামানো কাজ শুরু করেন, তাদেরকে সহযোগীতায় এগিয়ে আসেন গ্রামবাসি।
চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপাপ্ত স্টেশন ইনচার্জ শেখ আবু জাহিদ বলেন, এই কাজটি মুলত ফায়ার সার্ভিসের না, তারপরও মানবিক দিক বিবেচনা করে আমরা ছুটে এসেছি এবং গাছের উপর থেকে ভেঙ্গে পড়া ডালটি মাটিতে নামনোর চেষ্টা করে যাচ্ছি।

ইমাম হোসেন সাগর / এমএসএম

Link Copied