শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

reporter

মাইনুল খান

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ


পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ তালুকদার (২৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ তালুকদার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মনির চেয়ারম্যানের বাড়ির জহুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আরিফ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) যুযুৎস যশ চাকমা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মাইনুল খান / এমএসএম

Link Copied