বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

‎নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় সংলাপে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ


‎নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় সংলাপে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন

‎২৫ নভেম্বর ২০২৬ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডস্থ ‘আলোকি’তে “UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎অনুষ্ঠানের দ্বিতীয় প্যানেল “Her Digital Safety: Laws, Platforms and Support to End Technology-Facilitated GBV”-এ প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন *ঢাকা জেলা পুলিশ সুপার জনাবা শামীমা পারভীন।
‎
‎আলোচনায় তিনি নারীর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের আইনি সুরক্ষা ও সহায়তা প্রদান এবং এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন।
‎
‎পুলিশ সুপার বলেন, "প্রযুক্তির অপব্যবহার করে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তা প্রতিরোধে পুলিশ অত্যন্ত তৎপর। সাইবার ক্রাইম ইউনিট, ভিকটিম সাপোর্ট সেন্টার এবং দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে আমরা ভুক্তভোগীদের সর্বোচ্চ আইনি সহায়তা দিচ্ছি। ডিজিটাল স্পেসকে নারীর জন্য নিরাপদ করতে সচেতনতা ও কঠোর আইনি প্রয়োগ—দুটোই জরুরি।"
‎
‎উল্লেখ্য, প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী ১৬ দিনের কর্মসূচি পালিত হয়।

এমএসএম / এমএসএম

Link Copied