
লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ

কুমিল্লার লাকসামে বুধবার (২৪ নভেম্বর) বিকেলে লাকসাম ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসন ক্রীড়া সংস্থার আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২) শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রনালয়ের মোঃ আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রনালয়ের সম্পর্কিত সভঅপতি মোঃ আবুল কালাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, জাতীয় ফুটবল টিমের গোলকিপার বিপ্লব ভট্টাচার্য, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোশারফ হোসেন মশু সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রনালয়ের মোঃ আমিনুল হক লাকসাম স্টেডিয়ামে আসার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। লাকসামের সংগীত একাডেমীর ক্ষুদে ক্ষুদে মেয়েরা গানের তালে তালে নৃত্য করতে দেখা যায় এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রনালয়ের মোঃ আমিনুল হক বক্তব্যে বলেন, আপনাদের এলাকার সংসদ সদস্য মোঃ আবুল কালাম সাহেব দাবী জানিয়েছে লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলায় পূনাঙ্গ ষ্টেডিয়াম করার জন্য অবশ্যই হবে। আমি লাকসাম ষ্টেডিয়ামে এসে দেখলাম ষ্টেটিয়ামের অনেক কিছুই নেই। আমি ঘোষনা করলাম লাকসামে ষ্টেডিয়ামে গ্যালারী হবে এবং সব কিছু হবে।



















