বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

তিন ঘণ্টার অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বিএনপি নেতাকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক যান চলাচল

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ


তিন ঘণ্টার অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বিএনপি নেতাকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক যান চলাচল
প্রায় তিন ঘণ্টা অবরোধের পর অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে অচল হয়ে পড়ে মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশ। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতায় দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিরা।
অবরোধ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ শুরু করেন। একই সঙ্গে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান ঘটিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু করে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম

Link Copied