বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

ঝিনাইদহ জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ


ঝিনাইদহ জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ

সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ ও তৃণমূল পর্যায়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলার বিশেষ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশব্যাপী যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিএনপির হাইকমান্ড এবং যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় তিনি ঝিনাইদহে সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আরও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর আসাদুজ্জামান আসাদ জানান, নিষিদ্ধঘোষিত দল ও সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা প্রতিহত করতে ঝিনাইদহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর অবস্থান নেওয়া হবে।

উল্লেখ্য, আসাদুজ্জামান আসাদ ছাত্ররাজনীতি থেকেই দলের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখায় তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হন।

এদিকে, আসাদুজ্জামান আসাদকে ঝিনাইদহ জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যাশা, তাঁর তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

এমএসএম / এমএসএম

Link Copied