বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

তেজগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ


তেজগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

এ সময় থানা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিছিলটি তেজগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে নেতা-কর্মীরা আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিবাদী স্লোগান দেন এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ করেন।

এমএসএম / এমএসএম

Link Copied