বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

সিংড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

reporter

এস এম লিটন আহমেদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ


সিংড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাটোরের সিংড়ায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।।

উল্লেখ্য, সিংড়া উপজেলা কৃষি ও খাদ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা। চলনবিলের বিস্তীর্ণ কৃষিজমিতে উৎপাদিত ধান স্থানীয় অর্থনীতি ও দেশের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এস এম লিটন আহমেদ / এমএসএম

Link Copied