
আদমদীঘির পল্লীতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘিতে পল্লী বিদ্যুতের আওতায় সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েলসহ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। গত মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা চুরির ঘটনা গটেছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম (ওএন্ডএম) হাবিবুল্লাহ বাদি হয়ে গত ২৪ নভেম্বর আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে ।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ সেচ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কোর, কয়েলসহ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৬ হাজার ৩৫৮ টাকা বলে দাবী করা হয়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং সেচকাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম জানান, চোর সনাক্ত ও চুরি যাওযা মালামাল উদ্ধারে পুলিশী জোড় তৎপর চলছে।



















