
সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়েছে ৩ টি দোকান ও একটি মটর সাইকেল
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে অন্তত তিনটি দোকান এবং পুড়েছে একটি মোটরসাইকেলও।
সোমবার ২৩ নভেম্বর গভীর রাতে উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়নের চর হরিপুর গাবতলী বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেকিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, একটি ফার্মেসি এবং একটি সার ও কীটনাশকের দোকানসহ সম্পন্ন মালামাল ভস্মীভূত হয়।এ সময় দোকানের ভেতরে থাকা একটি মটর সাইকেলসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্থদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



















