শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত-৫

reporter

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ


রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত-৫

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাকতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক (২৩), রফিকুল ইসলাম (৪৫), লাভলী আকতার (৪০) সহ অনেকেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 
পুলিশ, স্থানীয় ও নির্যাতিত পরিবার সূত্রে জানা গেছে, যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গি মধ্যপাড়া গ্রামের খয়রাত জামান এর সাথে হাকিমুদ্দিনের ৩৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে আদালতে মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন আহতরা ভ্যানযোগে আকন্দপাড়া আঃ মজিদের বাড়ি সংলগ্ন এলাকায় পৌছা মাত্রই হাকিমুদ্দিন গং লাঠিসোঠা ও দেশিয় ধারালো অস্ত্র নিয়ে জোর করে ভ্যান থেকে নামিয়ে উপর্যপরি আঘাত করতে থাকে। এসময় কোমরভাঙ্গি গ্রামের আশরাফুল এর ছেলে আবু বক্কও সিদ্দিক, আজাহার আলীর ছেলে রফিকুল ইসলাম, খয়রাত জামান এর স্ত্রী লাভলী আকতার আহত হয়। খবর পেয়ে তাদের স্বজনরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিঠ করা হয়। পরে আহতদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে লাভলী আকতার এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় খয়রাত জামাল বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 
আহত রফিকুল ইসলাম জানান, কোমরভাঙ্গি মৌজা,জেল নং ২৮, আরএস খতিয়ান নং ১৬৮৩, আরএস দাগ নং ২৩৭০, জমির পরিমাণ ৭১ শতকের মধ্যে আমরা ৩৫ শতক জমি দাবীদার, এটা আমাদের পৈত্রিক জমি। ওয়ারিশ সূত্রে আমরা ভোগদখল করে বিভিন্ন ফসলাদি উৎপাদন করে আসছি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দেয়। সেই মামলায় যথাযথ দলিলাদি ও স্বাক্ষী প্রমাণে আদালত আমাদের পক্ষেই রায় প্রদান করেন। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের পক্ষে অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

Link Copied