শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

মহেশখালীতে মার্ডার ঘোনায় এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু,তদন্তের দাবী স্থানীয়দের

reporter

সেলিম,মহেশখালী (কক্সবাজার)

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ


মহেশখালীতে মার্ডার ঘোনায় এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু,তদন্তের দাবী স্থানীয়দের

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার পশিচমে মাডারঘোনা এলাকায় মোহাম্মদ মিয়া (৪০)নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ  মিয়া কুতুবজোমের মগকাটা এলাকার মৃত মিয়া হোসনের পুত্র বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২১নভেম্বর) ভোররাতে তাজিয়াকাটা মাডারঘোনা এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের স্ত্রী সুমি আক্তারের দাবী তার স্বামী দীর্ঘদিন যাবত ঐ ঘোনায় শ্রমিকের কাজ করে আসছে। ঘোনার দু'পক্ষের সাথে প্রায় সময় দখল বেদখল নিয়ে মারামারি লেগে থাকতো।মৃত্যুর সময় আমার স্বামীর সাথে কি ঘটেছে আমি জানিনা।আমার স্বামীর লাশ আমাকে না দেখিয়ে হাস্পাতালে নিয়ে গেছে।আমার স্বামীর চোখে মুখে রক্ত ছিল,তাকে মেরে ফেলা হয়েছে।আমি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।

স্থানীয়দের দাবী ঘোনার দখল বেদখল নিয়ে একটি পক্ষ তাকে মেরে ফেলে আরেক পক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছিল।আজকের তার মৃত্যুর সংবাদ শুনে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তি দাবী করেন তারা।

এদিকেবখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনাস্থলে থানা পুলিশের এসআই মোশাররফ উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে স্থানীয়দের দাবি। তবে নিহতের চোখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

Link Copied