শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

সিলেটে পৃথক বাস থেকে ৩জন গ্রে*ফ*তা*র, যাথে মিললো ম র ণ নে শা

reporter

শহিদুল ইসলাম সোহেল

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ


সিলেটে পৃথক বাস থেকে ৩জন গ্রে*ফ*তা*র, যাথে মিললো ম র ণ নে শা

সিলেটের বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নে জকিগঞ্জ টু সিলেটগামী সড়কের পৃথক স্থানে একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টা ও একই দিন রাত সোয়া ১০টার দিকে এই অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানাধীন মাদারখাল এলাকার সাইদুর রহমানের ছেলে রাসেল আহমদ। সিলেটের জকিগঞ্জ থানার শেখ পাড়া এলাকার মো. মুতছিল আলী ছেলে মো.আনোয়ার হোসেন (৩৫) ও খলিলুর রহমানের ছেলে মোস্তাক হোসেন (৩৪)। পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজার থানাধীন ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-টু-সিলেটগামী একটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৭৬৭) পরিচালনা করে। এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা রাসেল আহমদের দেহ তল্লাশী করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই দিন অপর আরেকটি অভিযানে রাত সোয়া ১০টার দিকে কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-টু-সিলেটগামী আরেকটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৮১৯) গাড়িতে তল্লাশী চালায় পুলিশ। এসময় মো.আনোয়ার হোসেন ও মোস্তাক হোসেনের কাছে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ। সিলেটের খবর

শহিদুল ইসলাম সোহেল / এমএসএম

Link Copied