শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা

reporter

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ


গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মো. দুলাল আহমেদ (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় তদন্তে প্রাপ্ত আসামি মো. দুলাল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল আহমেদ (৩০) ফতেহপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেহপুর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

Link Copied