শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই সক্রিয় নেতা গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ


ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই সক্রিয় নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে এবং পরদিন শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মোঃ শাহা আলম (৫২) ও মোঃ শহিদুল ইসলাম( ৪৫)। তাঁদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় দায়ের করা একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ শাহা আলম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের সহসভাপতি। তিনি মৃত মফিজ উদ্দিন ও মোছাঃ কোহিনুর বেগমের ছেলে। পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭ এবং জিআর নং-২০৫, ২৩ অক্টোবর ২০২৪ তারিখের একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই মামলার অপর আসামি মোঃ শহিদুল ইসলাম উপজেলার আন্ধারিঝার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ আফতার আলী ও মোছাঃ ছখিনা বেগমের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে আন্ধারিঝার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে শনিবার (২২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।, এবং তাঁদের বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

Link Copied