শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

মিরসরাইয়ে ‘২য় বাতিঘর যুব সংঘ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত'

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ


মিরসরাইয়ে ‘২য় বাতিঘর যুব সংঘ মেধা বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত'
চট্টগ্রামের মিরসরাই করেরহাটের দক্ষিণ আলিনগরে ‘২য় বাতিঘর যুব সংঘ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাতিঘর যুব সংঘের আয়োজনে শুক্রবার  সকাল ১০ টায় দক্ষিণ আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ আলিনগর শাহ্ নূরানী মাদ্রাসায় একযোগে এই পরীক্ষা শুরু হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
​পরীক্ষা চলাকালে দক্ষিণ অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি কমিটির আহ্বায়ক মাওলানা মো. হানিফ, বৃত্তি কমিটির সদস্য সচিব মাস্টার মো. শাহজাহান এবং পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন মাস্টার সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেন।
 
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াসিন মিজান, 
 
বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর ও রেজাউল করিম নোমান, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন,ইউনিয়ন  যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ,  করেরহাট কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমরান হোসেন শামীম, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, 
 
​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মীর হোসেন, মিয়া সওদাগর, মোহাম্মদ ওয়াসিম, মো. কামাল, নাসির জিয়া ও আবুল বাশার।
 
​পুরো বৃত্তি পরীক্ষা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাতিঘর যুব সংঘের সভাপতি রেজাউল করিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। 
 
আয়োজকরা জানান, শৈশব থেকেই কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা অন্বেষণ এবং ভালো ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের মাঝে পড়াশোনার প্রতিঝ আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাস বাড়াবে।
এমএসএম / এমএসএম

Link Copied