শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ঢাকা বাঁচাওয়ের থিম সং উদ্বোধন, Daily NEWS 10 ONLINE ও MK Records-এর চুক্তি স্বাক্ষর

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ


ঢাকা বাঁচাওয়ের থিম সং উদ্বোধন, Daily NEWS 10 ONLINE ও MK Records-এর চুক্তি স্বাক্ষর

‘ঢাকা বাঁচাও’ সংগঠনের থিম সংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমভিত্তিক কার্যক্রম ও সাংস্কৃতিক উদ্যোগকে এগিয়ে নিতে Daily NEWS 10 ONLINE এবং MK Records-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরের হোটেল মৌরি ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এ উপলক্ষে গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Daily NEWS 10 ONLINE-এর প্রকাশক ও ‘ঢাকা বাঁচাও’ সংগঠনের আহ্বায়ক মো. তানভীর আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি আবদুস সালাম খোকন, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এবং MK Records-এর চেয়ারম্যান মিরাট খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে Daily NEWS 10 ONLINE ও MK Records-এর মধ্যে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ‘ঢাকা বাঁচাও’ সংগঠনের থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে নিজেদের লক্ষ্য ও বার্তা তুলে ধরার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied