শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

দেবিদ্বারে পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বিমল দত্ত ও সম্পাদক সঞ্জয় দেবনাথ

reporter

মো: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ


দেবিদ্বারে পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বিমল দত্ত ও সম্পাদক সঞ্জয় দেবনাথ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর বাবু বিমল দত্ত, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র দত্ত।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেবিদ্বার কালী মন্দিরে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু পরিমল বিকাশ দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু স্বপন ধর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিকাশ দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রদীপ দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিন্টু চন্দ্র দে, অ্যাডভোকেট সুদীপ রায়, তপন সাহা, পিন্টু সাহা, নারায়ণ ব্রাহ্মণ, রিপন দত্ত, পরিমল মাস্টার, অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, রঙ্গলাল দত্ত, বিজয় দাস, লিটন পাল, রঞ্জিত দত্ত, রতন, প্রফেসর শংকর সাহা, নারায়ণ মাস্টার, সুবল চন্দ্র মাস্টার, মানিক রায় ও তাপস মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেবিদ্বার উপজেলায় সব ধর্মীয় পূজা-পার্বণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দু সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষায় নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান সুদৃঢ় হবে।

মো: তোফায়েল আহমেদ / এমএসএম

Link Copied