
বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা; প্রতিহত করলো বিজিবি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। তবে ওই ২০ জন বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়।
বিয়ানীবাজার ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবির তৎপরতায় এ চেষ্টা প্রতিহত করা হয়েছে। এর আগে গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে প্রায় ৭০ থেকে ৭৫ জনকে অবৈধভাবে অনুপ্রবেশের একাধিকবার অপচেষ্টা চালানো হয়েছে।তা প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



















