শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

গজারিয়া শিক্ষার মনোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন শিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি

reporter

মোঃ আরিফুর রহমান সাগর

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ


গজারিয়া শিক্ষার মনোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন শিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি।২০ নভেম্বর ২০২৬ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মনোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম (ভিপি) মাসুম, ইসহাক আলী, আহসান উল্লাহ, মাসুদ ফারুক, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী।

মোঃ আরিফুর রহমান সাগর / এমএসএম

Link Copied