
জুমার ওয়াক্তের পরও সূর্য ওঠেনি হিলিতে
জুমার ওয়াক্তের পরও সূর্যের দেখা নেই সীমান্তবর্তী শহর হিলিতে।
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ

হিলিতে জুমার ওয়াক্তের পরও সূর্য ওঠেনি।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নভেম্বর মাসের ২০ তারিখ শুক্রবার জুমার নামাজের পরেও সূর্যের দেখা মেলেনি। তবে তাপমাত্রা খুব একটা কম বা কনকনে শীত অনুভূত হচ্ছেনা বলে জানা গেছে।
হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ছোট শহর হিলিতে শুক্রবার বন্ধের দিনে চাকুরিজীবী সহ নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের পরিধেয় বস্ত্রসহ, জামাকাপড়, বিছানার চাদর সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ধৌত করে শুকাতে দেন, সূর্যের দেখা না পাওয়ায় অনেকাংশে তার ব্যাঘাত ঘটেছে বলে জানা যায়।
এছাড়াও গৃহস্থ ও কৃষিজীবীরা তাদের আমনসহ বিভিন্ন জাতের ধান কাটার পর আজকে শুকাতে দিতে পারছেননা, অথচ গতকালকেও বেশ ভালোই রোদ ছিল বলে জানা গেছে। তবে শীতের প্রকোপ এখনও তীব্র থেকে তীব্রতর হয়নি, কিন্তু ভোরে ও সন্ধ্যায় হিলিসহ আশেপাশের এলাকা কুয়াশাচ্ছন্ন হতে দেখা গেছে।



















