
মান্দায় ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির পৃথক দুটি স্থানে অবস্থান কর্মসুচি পালন
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তথাকথিত দেশবিরোধী লকডাউন, গভীর ষড়যন্ত্র এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির পৃথক দুটি স্থানে বিক্ষোব ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উপজেলার প্রসাদপুর বাজার ও রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাটে বিএনপির পৃথকদুটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে।
গত (১৮ নভেম্বর) মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বর্তমান স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দোসররা নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকের নেতৃত্বে উপজেলার প্রসাদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।




















