শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ


খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় শহরের ভাঙাব্রিজ এলাকা থেকে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে অবস্থিত জিয়া ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। সেখান থেকে পুনরায় শোভাযাত্রাটি পৌর টাউন হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

পরে পৌর টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন এবং অনিমেষ চাকমা রিঙ্কুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা অর্জিত হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেন। বক্তারা জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান।


Link Copied