রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

সায়েদাবাদ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ


সায়েদাবাদ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজিব শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শিকদার বাড়ি এলাকার আফতাবের ছেলে। তিনি পেশায় একটি তেল পাম্পের কর্মচারী। বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

aliul / aliul

Link Copied