
কিশোর গিয়ে গ্যাং এবং মাদকের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে হবে: শাহজাহান
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ

নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান
সুবর্ণচরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার, হিয়ারিং এইড, ক্রাচ চশমা, ঔষধ এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কমিশনার ভূমি ছেনমং রাখাইন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা মিজানুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশীদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সমাজ সেবা কর্মকর্তা নুর নবী, চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল হাসান, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জরুল আলম মজনু, সমাজ সেবক জহির উদ্দিন তুহিন, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান, হারিছ চৌধুরী বাজার পরিচালা কমিটির সদস্য সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন,প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন সামাজিক সংগঠন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২০ টি স্কুলে ক্রিড়া সামগ্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার, হিয়ারিং এইড, ক্রাচ চশমা, ঔষধ বিতরণ করেন অতিথিরা।




















