
ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:০৫ অপরাহ্ণ

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, এবং সোনারহাট নতুন সেতুর , জনস্বাস্থ্য, যানজট ,দ্রুত বাস্তবায়নে আলোচনা নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জনস্বাস্থ্য , এবং গত মাসের সভায় গৃহীত সিদ্ধান্ত ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, মাদক ,যানজট নিরসন এবং সোনারহাট নতুন সেতুর দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম , উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ভূরুঙ্গামারী থানার ( ওসি) তদন্ত মহিবুর রহমান ( শরীফ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুরজামান, স্বাস্থ্য কমপ্লেক্সে (আর এম ও) মোঃ নাজমুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রাশেদা খানম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, প্রবীণ রাজনীতিবিদ কাজী নিজাম উদ্দিন, জামায়াতের সদস্য সচিব মোঃ ফেরদৌস আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ,সাংবাদিক মহিবুল নঈম সিমন সহ অন্যান্য অতিথিরা। সভায় আরও উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, মৎস্য কর্মকর্তা তৌহিদা, বাগভান্ডার বিওপি ক্যাম্পের সুবেদার মো. মতিয়ার রহমান । এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার ও অপব্যবহার রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধের , জনস্বাস্থ্য , সোনার হাট নতুন ব্রীজের সহ বিভিন্ন বিষয় গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গত মাসের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি চলমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এ সময় ভূরুঙ্গামারী থানার ( ওসি তদন্ত) মোঃ শরীফ ভূরুঙ্গামারী থানার গত মাসের ভূরুঙ্গামারী থানার সার্বিক আইনশৃঙ্খলার চিত্র তুলে ধরেন। সভায় সোনারহাট নতুন সেতুর কাজ দ্রুত কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। সেতুর কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় যানজট নিরসন যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও সভায় আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জনস্বাস্থ্য, হাসপাতালের বেসরকারি এ্যাম্বুলেন্স পার্কিং, ইত্যাদি বিভিন্ন বিষয়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।



















