মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

খাদ্য অধিদপ্তরে চাকুরি দেয়ার কথা বলে ডিসি অফিসের সাবেক অফিস সহকারী জুয়েলের ঘুষ বানিজ্য

reporter

আল আমিন গাজী, বরিশাল

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ


খাদ্য অধিদপ্তরে চাকুরি দেয়ার কথা বলে ডিসি অফিসের সাবেক অফিস সহকারী জুয়েলের ঘুষ বানিজ্য

খাদ্য অধিদপ্তরের (ডিজি ফুড) নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বরিশালসহ বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিসি অফিসের সাবেক অফিস সহকারী জুয়েল মল্লিকের বিরুদ্ধে। ভুক্তভোগীদের বক্তব্য, ব্যাংক লেনদেনের তথ্য ও অন্যান্য নথিকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, ২০২৫ সালে খাদ্য অধিদপ্তর ২৫টি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৭৯১টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অভিযোগ রয়েছে, ওই নিয়োগকে কেন্দ্র করে বরিশালসহ বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন পরীক্ষার্থীর সঙ্গে চাকরি দেওয়ার বিষয়ে চুক্তি করেন জুয়েল মল্লিক।

ভুক্তভোগী ‘সাদিয়া’ (ছদ্মনাম) জানান, জুয়েল মল্লিক নিজেকে ডিসি অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তার দাবি, জুয়েল মল্লিকের চাচা শাখাওয়াত মল্লিকের পরিচয় ও প্রভাবের কথা বলে তার এক কাজিনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে মোট ৪ লাখ টাকা নেওয়া হয়। এছাড়াও চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ লাখ, ৪ লাখসহ বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে।

এদিকে অনুসন্ধানে দেখাযায়, ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী  বরিশাল নগরীর সিটি ব্যাংকের একটি শাখায় ‘জুয়েল এন্টারপ্রাইজ’ নামে একটি অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে। যাহার অ্যাকাউন্ট নম্বরটি নথিতে ১২২৩৬৫১৯৯৫০.. হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া ওয়ান ব্যাংকের নয়ন সিকদার নামের একটি অ্যাকাউন্টের নম্বর ১১১১৫৭০০১৪৭.. উল্লেখ করে সেখানেও অর্থ লেনদেনের তথ্য রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। 

অভিযোগকারীদের দাবি, এসব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। আরও একজন ভুক্তভোগীর কাছ থেকে ওয়ান ব্যাংক, বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।যার ডকুমেন্টস প্রতিবেদকের হাতে রয়েছে।নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগ

অনুসন্ধানে জানা যায়, জুয়েল মল্লিকের বাড়ি উজিরপুর এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন সময়ে নিজেকে ডিসি অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এমনকি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ নতুন কিছু নয়।  তার চাচা দূর্নীতিবাজ শাখাওয়াত মল্লিক ও জুয়েল মল্লিকসহ তার পরিবারে বেশিভাগ লোকই জড়িত এমন নিয়োগ বানিজ্যে।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বিষয়টি জানিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।অন্যদিকে, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার বলেন, “জুয়েলের নিয়োগ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। আপনারা ডিসি স্যারকে বিষয়টি অবগত করেন। তবে ডকুমেন্টস থাকলে স্যার ব্যবস্থা গ্রহন করবেন।

এদিকে অভিযোগকারীরা আরো জানান, , জুয়েল মল্লিক তার চাচা শাখাওয়াত মল্লিকের সরকারি চাকরি ও পরিচয়ের বিষয়টি ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তারা তাদের ও তাদের স্বজনদের বিভিন্ন একাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন করতেন। তাদের পরিবারে নামে বে- নামে বিভিন্ন ব্যাংকে ডজনখানেক একাউন্ট রয়েছে।

এবিষয়  হিজলা উপজেলার ইউএনও অফিসের অফিস সহকারী জুয়েল মল্লিকের কাছে জানতে চাইলে তিনি তার একাউন্টে লেনদেনের কথা শুনেই ফোন কেটে দেন। 

অপরদিকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ, ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থ লেনদেনের এসব তথ্যের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে সরকারি চাকরির পরিচয় ব্যবহার করে কেউ প্রতারণা করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

Link Copied