সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ


ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ লস্কর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকালে শহরের চাপালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফ লস্কর ওই গ্রামের মৃত মহিউদ্দিন লস্করের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ লস্করকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে থানায় সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ৪৫০ পিস ইয়াবাসহ আরিফ লস্কর নামের এক মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied