সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ


হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি গ্যারেজের গলিতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ আরও তিন-চারজন এ হামলা চালায়। তারা সানাউল্লাহকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা একটি কোপাকোপির ঘটনার কথা জানতে পেরেছেন, তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।

aliul / aliul

Link Copied